বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুসকান ফারিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ কায়সার স্বাক্ষরিত এ কমিটি আগামী এক (০১) বছরের জন্য অনুমোদিত হয়েছে।

এছাড়া কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম রাব্বাত, সাধারণ সম্পাদক হিসেবে মো. ইব্রাহিমসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদিত আংশিক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের নেতা কর্মীরা মনে করেন নতুন দায়িত্বপ্রাপ্ত মুসকান ফারিয়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন সবাই।