পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মাজেদা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পূবালী ব্যাংক পিএলসির সহযোগিতায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজেদা ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক মিয়াজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসরুর হাসান ভূঁইয়া, শাহরাস্তি সাব-ব্রাঞ্চের ব্যবস্থাপক কাওছার আলম এবং আশ্রাফপুর শাখার প্রতিনিধি মারুফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ও সমাজসেবক সার্ভেয়ার হাসান মাহমুদসহ মাজেদা ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ