বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) টেক্সমেক সোসাইটির ২০২৬–২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ৪৮তম ব্যাচের পান্থ মোহাম্মদ শহিদুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহতাসিম প্রবাল।
শনিবার (১৮ জুলাই) সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুজন হাসান। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা শাদমান শাহরিয়ার ও আবদুল্লাহ ইউনুস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. নুজহাত ইসলাম নির্জন, তাহাসিনুর রশিদ, নাঈম খান, শৌরব মিত্র, মোহতাসিম অর্ণব, মো. সাদিক হাসান পবন, মো. নাজমুল জামান নেহাল, অতুলন ভট্টাচার্য, আরিফুল ইসলাম সুইট, হামিম সরদার এবং অরণ্য দাস।
নবনির্বাচিত সভাপতি পান্থ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, টেক্সমেক সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি সংগঠনের শিক্ষক, উপদেষ্টা, সিনিয়র, সহপাঠী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন কমিটিকে সঙ্গে নিয়ে টেক্সটাইল ও যন্ত্রপ্রকৌশল-সংশ্লিষ্ট জ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করবেন।
সাধারণ সম্পাদক মোহতাসিম প্রবাল বলেন, সংগঠনের শিক্ষক, সিনিয়র, সহপাঠী ও সদস্যদের আস্থার প্রতিদান দিতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। টেক্সমেক সোসাইটির কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সিনিয়র সহসভাপতি মো. সুজন হাসান বলেন, এই দায়িত্ব সংগঠনের সদস্যদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নতুন কমিটির সদস্যদের নিয়ে দক্ষতা, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেক্সমেক সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ