নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোহাম্মদ হোসেন (রানা)।

সমাজকল্যাণ, শিক্ষা বিস্তার এবং মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন মোহাম্মদ হোসেন (রানা) শিক্ষা ও সমাজ উন্নয়নে নিবেদিত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর এই অর্জন সমাজসেবায় নিয়োজিত অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সম্মাননা গ্রহণ করে লায়ন মোহাম্মদ হোসেন (রানা) আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণে আরও বেশি ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।