জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১ ব্যাচ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আজ (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
পোগোজ স্কুল মাঠে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টটি গত ১০ জুলাই ২০২৬ থেকে শুরু হয়। ২১ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দল অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেরা দুই দল হিসেবে ফাইনালে ওঠে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
টুর্নামেন্টটির আয়োজন ও সার্বিক সমন্বয় করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরফিন। শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফাইনাল ম্যাচকে ঘিরে দুই বিভাগের শিক্ষার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
খেলোয়াড়দের উৎসাহিত করতে আয়োজক কমিটির পক্ষ থেকে ফাইনালে ওঠা উভয় দলের খেলোয়াড়দের জন্য বিশেষ জার্সি উপহার দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, এ উদ্যোগ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার পাশাপাশি টুর্নামেন্টের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে। ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ