চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা ও পৌরসভা শাখার নেত্রীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
মতবিনিময় সভায় উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল গণি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি।
সভায় বক্তারা মহিলা দলের নেত্রীদের তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ