আমি তোমাতে দেখেছি কী রূপ বিশ্বময়!
তোমার গাত্র পুষ্পশোভিত,
— হৃদয় হরিৎক্ষেত্র,
তোমাতে শুনেছি জীবনের সুর, ছিল যত অনুরক্ত।
আমি তোমাতে দেখেছি আনন্দলোক,
তোমাতে পেয়েছি সুধা, স্বর্গসুখ,
তোমার হিজল-জারুল পুষ্পে মুছেছি আমার দুঃখ।
তোমার শোভায় মোহিত হয়ে
— লিখেছি কাব্য রোজ।
ধরিত্রীর যা কিছু সুন্দর, সুশ্রী, চিরপ্রেমময়,
সব তব নশ্বর হয়ে যায়,
থেকে যায় স্মৃতি আমরণ।
তোমার লোহিত পুষ্পে পেয়েছি আজি
— যেন শোভিত ত্রিদিব বাগিচার খোঁজ।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ