চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. জাকির হোসেন একের পর এক ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। প্রথমে তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাঁর কিডনিতেও ক্যান্সার শনাক্ত হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে তাঁর একটি কিডনি অপারেশন প্রয়োজন। তবে অপারেশন ও পরবর্তী চিকিৎসার বিপুল ব্যয় বহন করার সামর্থ্য নেই তাঁর পরিবারের। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।
জাকির হোসেনের চিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন মানবিক সংগঠন এবং দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। তাদের ভাষ্য, সামর্থ্য অনুযায়ী সবার ছোট ছোট সহযোগিতাই জাকির হোসেনের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ (ব্যক্তিগত): ০১৯৫৭২৩৩৪৬৯
নাম: মো. জাকির হোসেন
পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানিয়ে বলা হয়েছে, সম্মিলিত সহযোগিতায় জাকির হোসেনের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতে পারে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ