জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে ৫০তম ব্যাচের শিক্ষার্থী মারুফা ইসলাম (শ্রাবণী) এবং সাধারণ সম্পাদক হিসেবে ৫২তম ব্যাচের আব্দুল্লাহ আল-রাফী মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছেন ২০২৪-২৫ কমিটির সাধারণ সম্পাদক তুষার সিকদার।
ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম (৫১), তানজিদ আদর (৫০), ওসমান সরদার (৫০), অদিতি বিশ্বাস (৫০), কাঙ্খিতা কুণ্ডু লগ্ন (৫০), স্নেহাশিষ অধিকারী (৫০), শামীমা সুলতানা (৫০), জান্নাতুল ফেরদৌস আঁখি (৫০), আবু বকর সাদ (৫১), উর্মি চক্রবর্তী (৫১) এবং রাকিব (৫১)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ৫২তম ব্যাচের মো. রাকিব প্রামাণিক ও মো. রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া ৫৩তম ব্যাচ থেকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিজ ইকবাল ও নাফিজ-আল-জাকারিয়া এবং যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে মাইমুন নাহার রিনি মনোনীত হয়েছেন।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে আমির হামজা (৫৩), তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে মাহিয়া মাহি (৫৩) এবং শরিফ বায়েজিদ (৫৩), তথ্য ও উপাত্ত সংগ্রহ সম্পাদক বিসেবে তাসরিফ হোসাইন (৫৪), কল্যাণ ও সমাজসেবা সম্পাদক হিসেবে সায়েম (৫৪) দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৫৪তম ব্যাচের সুরভী কেয়া, শ্রাবণী তাবাসসুম, রাকিব শেখ, অর্ঘ্য সাহা দীপ্ত, সুরাইয়া আক্তার রুমি এবং মৌরিন দিয়া।
নবগঠিত কমিটির সভাপতি বলেন, “রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির স্লোগান ‘এসো মিলিত হই চন্দনার নির্মল স্রোতধারায়’ এই চেতনাকে ধারণ করে জেলা ছাত্রকল্যাণ সমিতির নারী সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। আমি এই দায়িত্বকে জেলার ঐক্য, সংস্কৃতি, পারস্পরিক সহযোগিতা এবং সবার কল্যাণে আন্তরিকভাবে কাজ করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছি।”
সাধারণ সম্পাদক বলেন, “মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমার ওপর অর্পিত এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।
আমি চাই, এই সংগঠন রাজবাড়ীর প্রতিটি শিক্ষার্থীর জন্য আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠুক। সকলের পরামর্শ, সমর্থন ও দোয়া নিয়ে আমরা একসঙ্গে একটি আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে সক্ষম হব, এই বিশ্বাস রাখি।”
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ