চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সক্রিয় নেত্রী মরহুমা লাবিবা লামিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (২৮ জুলাই) এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ‘জিরো পয়েন্ট’ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা লাবিবা লামিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাফায়েত হোসেন, সাঈদ মোহাম্মদ রিদোয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।