জুলাই-২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ, এর চেতনা লালন এবং ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হলে আগামী ৫ আগস্ট রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-২০২৪-এর গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, হল প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।