চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মেহেরাজ হোসেন অপু (২২), শুভ আহমেদ (২৩), মহিন উদ্দিন (৩০) ও মো. সাব্বির হোসেন (২১)। তারা শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬, জিআর নং-২৫৯-এর আসামি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় আসামিদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ