বৃষ্টিতে রেললাইনের পানিতে আটকে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জোড়া শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টায় তথ্যটি নিশ্চিত করেন ষোলশহর স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম।
তিনি বলেন, “বৃষ্টিতে রেললাইনে অতিরিক্ত পানি ওঠায় ষোলশহরে ট্রেন আটকে পড়েছিল। পানি কমে যাওয়ায় এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ১২.৩৫ এ ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।”
এর আগে, সকালে শহরের বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী দুটি ট্রেন ছাড়লেও সেগুলো ষোলশহর স্টেশনে আটকে পড়ে। পরে আটকা পড়া শিক্ষার্থীদের অনেকে বাস-যোগে ক্যাম্পাসে ফিরেছেন। ট্রেন আটকে পড়ায় কয়েকটি বিভাগের ক্লাস স্থগিত করা হয়েছিল।
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ