খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের পেশাজীবী সংগঠন ‘এগ্রোটেকনোলজি ক্যারিয়ার ক্লাব’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আদনান শাহ আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আবু বক্কর সিদ্দিক।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান জয়, মো. মাহফুজ, তাওহীদুল ইসলাম, সুমাইয়া জাহান তাম্মি ও ইত্তেজা মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উৎপল কুমার মন্ডল, রাতুল দাস, আশফাকউজ্জামান রাসেল, নুসরাত ইসলাম ঐতিজ্য এবং মুস্তাফিজুর রহমান তূর্য।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আয়েশা রহমান সারাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দুর্জয় চন্দ্র, আশরাফুল ইসলাম ও তারিনা সামাদ তাম্মি। কোষাধ্যক্ষ পদে মো. রাসেল মোড়ল এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মো. আনাম ও মেহেদী হাসান বাপ্পি দায়িত্ব পেয়েছেন।
দপ্তর সংক্রান্ত দায়িত্বে দপ্তর সম্পাদক হিসেবে মো. ইশতিয়াক আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক হিসেবে সাজিদ হাসান রানা যুক্ত হয়েছেন। প্রচার সম্পাদক পদে হায়দার নাঈম মাহমুদ চৌধুরী ও উপ-প্রচার সম্পাদক হিসেবে প্রান্ত বিশ্বাস এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দীপা মনি চন্দ ও সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে তাসফিয়া আক্তার ঊষা দায়িত্ব পালন করবেন। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রহমান সোহাগ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ওবায়দুর রহমান, আব্দুল্লাহ মোল্লা, মো. নাহিদ হাসান, মাহতাব আহমেদ, শেখ হায়দার জাহান, মো. রাজিন রায়হান, অর্ণব বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস প্রভা এবং ওহেদা জান্নাতুল অনন্যা।
কমিটির নতুন নেতৃত্বের বিষয়ে নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, ক্ষেত্রভিত্তিক দক্ষতা বৃদ্ধি ও আধুনিক পেশাগত প্রস্তুতিতে নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে এগ্রোটেকনোলজি ক্যারিয়ার ক্লাবকে আরও অধিক সক্রিয় ও পূর্ণাঙ্গ শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ