রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা জেলা সমিতির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিওলজি এন্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী দেব চন্দ্র শীল।
সোমবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদায়ী সভাপতি মো. রাফসান জানি এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. রাহাত ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সকল সূস্যদের নাম ঘোষণা করেন। এক বছরের মেয়াদের এই কমিটি ৩৭ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইইআর বিভাগের শিক্ষার্থী আলফি আক্তার এবং ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মাসুম খান ফয়সাল।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন জেবা আনিকা চৌধুরী (আইইআর), আবু-বক্কর টিটু (আইইআর), মো: মোবারক হোসেন (এপিএম) এবং অরিন্দম মোর্শেদ অর্ণব (ডিভিএম)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঐন্দ্রিলা রয় (ডিভিএম), মো. মাহিন ভূঁইয়া (আইআর) , ইশরাক আতিক (আইসিই) এবং সাফিন আহমেদ (আইবিএ),অর্থ সম্পাদক হয়েছেন সাদিদ হোসেন (ইকোনমিকস) , উম্মে সাবরিনা প্রমি (আইবিএ) এবং শেখ জোবায়ের হোসেন (আইবিএ), আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খালিদ বিন জাহির (ডিভিএম) এবং মাশরাফি জামান চৌধুরী (স্ট্যাটিস্টিক্স), দফতর সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম সানিম (টিএইচএম) , ভিনসেন্ট জেফারসন গমেজ (ম্যানেজমেন্ট), নোমায়েত ইসলাম মারুফ (টিএইচএম) এবং জান্নাতুল আক্তার মিম (ফাইন্যান্স)।
এছাড়াও আইটি বিষয়ক সম্পাদক পদে আছেন শওকত আলী আবির (ফিজিক্স), কাইফ আহমেদ (ফিজিক্স), এম আরাফাত মাহমুদ (ম্যানেজমেন্ট) এবং মো: নিহাল বিন সাগর (ম্যানেজমেন্ট), কপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর হোসেন (এপিএম), তাহসিন খান (বিএনআই) এবং খন্দকার দিদারুল আলম রাহাত (কেমিস্ট্রি), কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন শিফা রেহমান (বিএমবি), রাগিব শাহরিয়ার রাদ (ডিভিএম) এবং সাব্বির আহমেদ (সিএসই), ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আছেন নাফিস ইসলাম সাদিন (ফাইন্যান্স) এবং মো: মাহমুদ হোসেন মেহেদী (কেমিস্ট্রি), ছাত্র কল্যাণ সম্পাদক পদে আছেন মো: তাহসিন খান (বিএনআই) এবং নুর হাসনাত (কেমিস্ট্রি), হস্পিটালিটি ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওশনারা আক্তার রুনা (ডিভিএম) এবং মালিহা তাজরিম হ্যাপি (মার্কেটিং)।
উপদেষ্টা মন্ডলীতে আছেন আহমেদ আশরাফুল আলম শিহাব, মো. আশিকুর রহমান তৌকি, রায়হানা মালিক সেঁজুতি,খন্দকার অলীন মোস্তফা, মুজাহিদুর রহমান চৌধুরী , মালিহা মাহতাব মিথিলা, মো: রাফসান জানি, মো: রাহাত ইসলাম, ফয়সাল আহমেদ অনিক, মাহবুবা আলম সিথী এবং ভূবন ঘোষ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ঢাকা জেলা সমিতি কাজ করে আসছে।
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ