চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জনাব সামছুজ্জামান। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি শাহরাস্তি উপজেলায় যোগদান করেন।
যোগদানের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে স্বাগত জানান।
নবাগত কর্মকর্তা শাহরাস্তির ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ