চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বোস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই বেলায়েত উল্যাহ, এএসআই স্বপন দাস ও এএসআই আলমগীর কবিরসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বোস্তা বাজারে ওমর ফারুকের চা দোকানের সামনে অভিযান চালিয়ে শাকিল (২৯) ও দিদার হোসেন (৪০) কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাকিল কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর এলাকার মৃত দানিয়াল হোসেনের ছেলে এবং দিদার হোসেন শাহরাস্তি উপজেলার বোস্তা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা সংগ্রহের বিষয়ে তথ্য দিয়েছে। এ ঘটনায় মো. সোহাগ (২৪) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।