চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক প্রকাশ অনিক (২০) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন খেড়িহার এলাকায় অভিযান চালিয়ে মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামে আরও দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
পরে আটক তিনজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ