বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সংগঠনসমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রণের জন্য ১০০০ টাকা ফি নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তকে সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রমে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টির আশঙ্কা হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফি প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনগুলো।
রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেয়া হয়েছে।
স্মারকলিপিতে জানানো হয়েছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক সংগঠনগুলোর নিবন্ধনের ক্ষেত্রে এ ধরনের ফি আরোপ সংগঠনগুলোর জন্য একটি অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে এবং অনেক শিক্ষার্থী ও নতুন সংগঠনকে নিবন্ধন ও সাংগঠনিক কার্যক্রমে নিরুৎসাহিত করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মূলত শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক সচেতনতা, মানবিক কার্যক্রম, সাংস্কৃতিক বিকাশ ও নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে পরিচালিত হয়। এসব সংগঠন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত নয়। বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব ও সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ করতে এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
স্মারকলিপিতে সামাজিক সংগঠনগুলোর উত্থাপিত দাবিগুলো হলো:-
১. সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নিবন্ধনের জন্য নির্ধারিত ১,০০০/- (এক হাজার) টাকা ফি প্রত্যাহার করতে হবে।
২. ফি সম্পূর্ণ প্রত্যাহার সম্ভব না হলে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিবন্ধন ও কার্যক্রম সংক্রান্ত যেকোনো নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে বরং উৎসাহিত ও সহযোগিতা করার জন্য শিক্ষার্থী-বান্ধব নীতিমালা গ্রহণ করতে হবে।
স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিবন্ধন ফি সংক্রান্ত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ