চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সাথে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা আল শিহাব, সদস্য মোসাদ্দেক হোসেন জুয়েল ও আবু হানিফ প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ কালে শাহরাস্তি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।