গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে। গতকাল (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আয়োজনে “পলাশকুড়ির অভিষেক ৩.০” অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ভূমিকা সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডিসন বৈদ্য।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন,সহ-সভাপতি ইসরিতা জান্নাত ও ক্লিনটন চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক তুফান মন্ডল, দপ্তর সম্পাদক সৌভিক জয়, প্রচার প্রকাশন সম্পাদক সুদীপ মন্ডল
কমিটির সদস্য হিসেবে রয়েছেন, আব্দুল আজিজ, শ্রেয়শী রায় শ্রেয়া, রিংকু রুদ্র পাল, কো-অপ্ট ১, কো-অপ্ট ২
সাধারণ সম্পাদক এডিসন বৈদ্য বলেন,”শিক্ষা, গণতন্ত্র ও প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে আমরা নতুন দায়িত্ব গ্রহণ করছি। এই দায়িত্ব আমাদের কাছে কোনো পদ-পদবির বিষয় নয়,বরং এটি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও ন্যায়সংগত দাবির প্রতি আরও বেশি দায়বদ্ধ হওয়ার অঙ্গীকার।
আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা কোনো পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না,যেখানে প্রত্যেক শিক্ষার্থী স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে এবং সম্মানের সঙ্গে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারবে।”
তিনি আরো বলেন,”শিক্ষার পরিবেশকে আরও গণতান্ত্রিক ও মানবিক করা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা—এই লক্ষ্যেই আমাদের পথচলা। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের শক্তিই পারে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও প্রগতিশীল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে। সবার সহযোগিতা, পরামর্শ ও সমর্থন নিয়ে আমরা আমাদের লড়াইটা জারি রাখতে চাই।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, বিশ্ববিদ্যালয়টিতে কাগজে-কলমে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ থাকলেও তা বাস্তবায়নে করতে পারেনি প্রশাসন।
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ অপরাহ্ণ