চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাপস পাল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাহেব বাজার-ঠাকুর বাজার সড়কের কামাল মিয়ার ভ্যারাইটিজ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শরিফুল ইসলাম, এএসআই বিশ্বজিৎ নাথ ও এএসআই সনেট সিকদারসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাপস পালকে আটক করে তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তাপস পাল শাহরাস্তি পৌরসভার নিজ মেহার (পাল বাড়ি) এলাকার মৃত নেপাল চন্দ্র পালের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-১১, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬; জিআর-২৯৪, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ