হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সকল স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (HRDS) নামে নতুন একটি মানবাধিকার সংগঠনের পথচলা শুরু হয়েছে। মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী রেদওয়ান সাগর মনোনীত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের নাইম খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে অন্যান্য সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার জিম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোকতা আক্তার।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী অহোনা শাহরিন, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী উম্মে নিসা নির্জন এবং একই বিভাগের মো. মতিউল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. মুরসালিন ইসলাম।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— দপ্তর সম্পাদক মো. সাগর মিয়া (ইংরেজি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সানজিদা খানম (নগর ও অঞ্চল পরিকল্পনা), তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. নিশান খান (ইংরেজি), গবেষণা ও পরিকল্পনা সম্পাদক আমিনা বুশরা (আইন ও বিচার), কর্মসূচি সম্পাদক আবু বকর সিদ্দিক মিরাজ (প্রাণীবিজ্ঞান), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশেকুল ইসলাম (ভূগোল ও পরিবেশ), তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মো. রাহাতিল আশেকিন (দর্শন), সমাজকল্যাণ সম্পাদক আফিয়া ফারজানা (নগর ও অঞ্চল পরিকল্পনা), নথি সম্পাদক আতাউর রহমান হৃদয় (দর্শন), নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. নাদিয়া আফরিন (দর্শন), আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক তরিকুল ইসলাম (আইন ও বিচার), যুগ্ম আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মো. সাইফুস সালেহীন আকাশ (দর্শন) এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মালা এক্কা (দর্শন)।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— অনুশ্রী রায় (দর্শন), মো. সেলিম রেজা (দর্শন), মো. আলরাজি রাফিন (দর্শন), মো. ইত্তেজা হোসেন (দর্শন), নাঈমুল সাকিব (অর্থনীতি), অর্পণ মন্ডল (দর্শন) এবং দেব বর্মন চাকমা (ব্যবস্থাপনা)।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার আলম বলেন, “সংগঠনের মূল লক্ষ্য ক্যাম্পাসে সার্বিক মানবাধিকার রক্ষা, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন এক প্রগতিশীল পরিবেশ গড়ে তোলা। আমরা কেবল অধিকার লঙ্ঘনের প্রতিবাদেই সীমাবদ্ধ থাকব না, বরং শিক্ষা, নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থেকে শিক্ষার্থীদের জন্য এক মুক্ত ও সুরক্ষিত পরিবেশ তৈরিতে কাজ করব। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত দাবির পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্তমূলক ও মানবতাবাদী সমাজ বিনির্মাণে আমাদের এই পথচলা নিরবচ্ছিন্ন থাকবে।”

উল্লেখ্য, নতুন গঠিত এই সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।