শাহরাস্তিতে ভূমিসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ইউনিয়ন ভূমি অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তারা। এ সময় সেবাপ্রত্যাশীরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হবে।

ভূমিসেবা নিতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন হবেন না। সরাসরি এসি ল্যান্ডের কাছে আপনার অভিযোগ ও সমস্যার কথা জানান।