চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষক উপদেষ্টা অব্যাহতির আবেদনটি মঞ্জুর করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আফরাত বিন ফারুক (উচ্ছ্বাস) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক উপদেষ্টার নির্দেশনা এবং সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৩-এর ২.৪ অনুচ্ছেদ অনুযায়ী, ছাত্র উপদেষ্টাদের পরামর্শক্রমে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি (সহ-সভাপতি-১) গোলাম মুক্তাদির সিফাতকে কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংগঠনের সহ-সভাপতি-২ শাহরিয়ার কবির আকাশকে জ্যেষ্ঠ সহ-সভাপতি (সহ-সভাপতি-১) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের বৃহত্তর স্বার্থ, সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বিবেচনায় উপদেষ্টাদের নির্দেশনা ও পরামর্শের প্রতি সংগঠন অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছে।