বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি (ঢাকা ও মানিকগঞ্জ) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবাজ হোসেন রুমান (মার্কেটিং, ১৫তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিপন (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৫তম ব্যাচ)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের গ্যালারি রুমে আয়োজিত সমিতির বার্ষিক দায়িত্ব হস্তান্তর, প্রীতিভোজ ও নবীনবরণ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ রাফিউল আজম খান এবং উত্তরবাংলা ডটকমের সম্পাদক মুরাদ মাহমুদ নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কয়েকজন শিক্ষার্থীকে ‘একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
সভাপতি আরবাজ হোসেন রুমান বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করার অনেক আগে থেকেই ঢাকা ও মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যানে গঠিত এই সমিতিকে আমি নিজের মধ্যে ধারণ করি। এই পদে মনোনীত হয়ে মনে হচ্ছে দায়িত্ব আরো বেড়ে গেলো। পদ – পদবীকে বড় করে না দেখে। বেরোবিতে ঢাকা ও মানিকগঞ্জ থেকে আসা শিক্ষার্থীদের এক সুতোয় বেধে তাদের সুখে দুঃখে একটা পরিবার হয়েই পাশে থাকতে চাই।
সাধারণ সম্পাদক মো. শিপন বলেন, আমাদের শিক্ষার্থীর সংখ্যা হয়তো কম, কিন্তু আমাদের সম্ভাবনা ও কাজের সুযোগ অনেক। ইনশাআল্লাহ, জেলা সমিতির উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব, তার সর্বোচ্চটা করার চেষ্টা করব।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ