বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ফরিদপুর স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি আমিনুর রহমান ও জারিন তাসনিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ; অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (বরিশাল) এস. এম. শরীয়তউল্লাহ; উদ্যান বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (বরিশাল) জি. এম. এম. কবীর খান; নিউরোসার্জারি চিকিৎসক ডা. মো. সালাউদ্দিন হোসেন; বিসিএস অদিতি ক্যারিয়ার, বরিশালের পরিচালক মো. তারেক হাসান এবং এনামুল আকন।
এছাড়াও বক্তব্য রাখেন ফরিদপুর স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বলরাম কর্মকার; সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও মেহেদী হাসান সোহাগ; সাবেক সাধারণ সম্পাদক শাহীদ আফ্রিদি ও প্লাবন বিশ্বাস; বর্তমান সভাপতি রাজিব মাতুব্বর এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করা প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ