বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তারেক রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসাইন প্রিন্স।

নবনির্বাচিত সভাপতি মোঃ তারেক রহমান বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ মেহেন্দিগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এই দায়িত্বকে আমি সম্মান ও আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করছি এবং সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, শিক্ষা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমাদের এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন দায়িত্বে আমার প্রধান প্রত্যয় থাকবে—বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা, তাদের প্রয়োজন ও সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা।

আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সফলতা কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় নয়; বরং সকল সদস্যের ঐক্য, আন্তরিকতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তা সম্ভব। তাই সংগঠনের সকল সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

ঐক্য, সহযোগিতা ও মানবিকতার চেতনাকে ধারণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে মেহেন্দিগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।”