৪৯ তম বিসিএস এর গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১:৩০ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকার ৪৯ তম বিসিএস এর চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করেছে, যেখানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকারী সহ মোট ৫৭ জন প্রার্থী চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছে। এ বাদ দেওয়ার প্রতিবাদে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এই কর্মসূচি অবস্থান গ্রহন করেছে।
এই সময় চাকসুৃকে ” চাকরির ভেরিফিকেশনে মতাদর্শের পরিচয় কেন?, মতের ভিন্নতা = বেকারত্ব?,
দলীয় পরিচয় নয় মেধার সঠিক মূল্যায়ন চাই ” এই স্লোগান গুলো দিতে দেখা যায়।
চাকসুর জিএস সাঈদ বিব হাবিব বলেন, ” “তারা একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে। গত ১৭ বছরে ফ্যাসিবাদী হাসিনা যেভাবে নানা পরিচয় ও কোটার মাধ্যমে ফ্যাসিস্টদের পদায়ন করেছিল, বিএপি ক্ষমতায় আসার পর ঠিক একই পথে হাঁটছে।
যোগ্যতার বদলে কেবল বিএনপির নেতা হওয়ার কারণে অযোগ্য লোকদের সচিব পদমর্যাদা, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারি এবং এনটিআরসিএ-র নিয়োগ কমিটিতে বসানো হয়েছে।
নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধি করা হয়েছে নিজেদের লোক বসানোর জন্য। ক্ষমতাহীন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও মতাদর্শের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। এমনকি বিসিএসে পাস করা ছেলেদেরও ভেরিফিকেশনের নাম দিয়ে গ্যাজেট ও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে।
আমরা বলতে চাই, ২০০০ শহীদের রক্ত ও ৩০,০০০ আহতের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট হতে দিয়েন না। ক্যাম্পাসগুলো উত্তপ্ত করবেন না। বিসিএস থেকে শুরু করে ৩য়-৪র্থ শ্রেণীর প্রতিটি নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন।”
অবস্থান কর্মসূচিতে চাকসুর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ