চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে অটোমেটেড প্রিন্টিং মেশিন স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আবাসিক হল থেকেই দ্রুত ও আধুনিক পদ্ধতিতে প্রিন্ট করার সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) Voice of Students-এর উদ্যোগে এবং Cypher Edge ও Borno-এর সহযোগিতায় এসব মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, শামসুন্নাহার হল, আলাওল হল, অতীশ দীপঙ্কর হল ও সূর্য সেন হলে মেশিনগুলো স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Voice of Students-এর সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি, সিনিয়র সহসভাপতি আবু নাসিম এবং Cypher Edge-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিউলসহ সংগঠন ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা।
Voice of Students জানায়, শিক্ষার্থীদের দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজ করা এবং ক্যাম্পাসে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক ‘আইটি ভিলেজ’ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ