বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পাবলিক এডমিনিস্ট্রেশন (সোয়াপ) কর্তৃক “পাবলিক এডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লিগ-২০২৬” -এর ফাইনাল ম্যাচের মাধ্যমে বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়।

রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিকেল সাড়ে তিনটায় বিভাগের ১২ তম এবং ১০ম ব্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১০ম ব্যাচ ১-০ গোলে ১২তম ব্যাচকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ১০ম ব্যাচের হয়ে একমাত্র গোলটি করেন আবু হুরায়রা।

এসময়ে উপস্থিত ছিলেন সোয়াপের সভাপতি লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইশরাত জাহান লিজা, সোয়াপের সহসভাপতি মেহেদী হাসান সহ বিভাগের অন্যন্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

খেলা শেষে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়।