ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৪০২ নাম্বার রুমে এ অনুষ্ঠান পালন করা হয়।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলি, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভাগের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপ-উপচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “আজকের মতো জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের জীবন সুন্দর ও পরিপাটিতে কাটুক। তোমাদের এই সৌন্দর্য ও শৃঙ্খলা আগামী দিনগুলোতেও বজায় থাকুক—এটাই আমার প্রত্যাশা।”
উপচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলা। এজন্য শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন ও গবেষণার মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। বিদায় নেওয়ার পরও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। কর্মজীবনে সফল হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ