চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোতালিব হোসেন, আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান ও তথ্য কর্মকর্তা তাসলিমা আক্তার।
অনুষ্ঠানে সফল যুব সংগঠক খোরশেদ আলম ও সফল উদ্যোক্তা গিয়াস উদ্দিন বক্তব্য দেন। এছাড়া পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুল ইসলাম এবং গীতা পাঠ করেন দীপা রাণী সরকার।
অনুষ্ঠানে জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ তুলে ধরে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ