খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী যেতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির বৈদ্যুতিক মিটারে আগুন দিলেন যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
স্ত্রী যেতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির বৈদ্যুতিক মিটারে আগুন দিলেন যুবক

ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীকে নিতে এসে ব্যর্থ হয়ে শ্বশুরবাড়ির উঠান ও বৈদ্যুতিক মিটারে আগুন লাগিয়ে দেন মো. মোজাহিদ (২৬) নামে এক যুবক।

রোববার (৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগে জানা যায়, প্রায় চার বছর আগে মোজাহিদের সঙ্গে বিয়ে হয় সুলতানা আক্তারের (২৩)। বিয়ের পর থেকেই মোজাহিদ যৌতুকের দাবিতে সুলতানাকে চাপ দিয়ে আসছিলেন। একাধিক দফায় ৮০ হাজার টাকা দেওয়ার পরও আরও এক লাখ টাকা দাবি করলে বিরোধ শুরু হয়।

এ নিয়ে নির্যাতনের শিকার হয়ে সুলতানা বাবার বাড়ি ফিরে যান। পরে মোজাহিদ লিখিতভাবে আর নির্যাতন করবেন না প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ফেরত নিয়ে যান। কিন্তু কিছুদিনের মধ্যে আবারও নির্যাতন শুরু হলে সুলতানা ফের বাবার বাড়ি চলে আসেন।

ভুক্তভোগী সুলতানা জানান, এক সপ্তাহ আগে মোজাহিদ তাকে এক লাখ টাকা আনতে বলেন। রাজি না হওয়ায় তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।

স্ত্রীকে নিতে এসে সে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মোজাহিদ রাতের আঁধারে শ্বশুরবাড়ির উঠানে এবং বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেন।

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ

ছবি-সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এতে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এর ফলে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় হ্রাস পেয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

সাময়িক এই পরিস্থিতির কারণে গ্রাহকদের অনিবার্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলেই এলএনজি স্থানান্তর ও গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন ৭৯১ কোটি টাকা