পুলিশে ২ হাজার এএসআই নিয়োগ, যোগ্যতা এইচএসসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে দুই হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং আরও দুই হাজার জনকে পদোন্নতির মাধ্যমে এএসআই পদে উন্নীত করা হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।








আপনার মতামত লিখুন