ডাকসু নির্বাচন
ডাকসুতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জুলাইকন্যা তন্বী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে শীর্ষ পদগুলোতেও বড় ব্যবধান তৈরি হয়েছে। ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৬৫৮ ভোট।
জিএস পদে একই জোটের এস এম ফরহাদ জয়ী হয়েছেন ১০ হাজার ৮৯৪ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট। অন্যদিকে এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৯ হাজার ৫০১ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদের দ্বিগুণের কাছাকাছি (৪ হাজার ২৫৪ ভোট)।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়েন আরও এক হাজারের বেশি প্রার্থী।
সব হলে বড় ব্যবধানে জয় পেলেও জগন্নাথ হলে পরিস্থিতি ছিল ভিন্ন। সেখানে ভিপি পদে সাদিক কায়েম মাত্র ১০ ভোট পান, আর আবিদুল ইসলাম খান একাই পান ১ হাজার ২৭৬ ভোট।








আপনার মতামত লিখুন