ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে জয়ী শিবির সমর্থিত প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করেন।
ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।
জিএস পদে ঐক্যবদ্ধ জোটের এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।
এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৯ হাজার ৫০১ ভোট, আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৪ হাজার ২৫৪ ভোট।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ৩৯ হাজার ৯০০ জন। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সব হলে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও জগন্নাথ হলে ব্যতিক্রম দেখা যায়। সেখানে সাদিক কায়েম পান মাত্র ১০ ভোট, বিপরীতে আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।
এবার ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদে অংশ নেন আরও এক হাজারের বেশি প্রার্থী।








আপনার মতামত লিখুন