খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাম পরিবর্তন হলো দেশের শীর্ষ ফুটবল লিগের, নতুন নাম বিএফএল

খেলা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
নাম পরিবর্তন হলো দেশের শীর্ষ ফুটবল লিগের, নতুন নাম বিএফএল

দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে এই লিগ পরিচিত হবে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই নতুন নাম অনুমোদিত হয়।

২০০৭ সালে এএফসি’র পরামর্শে পেশাদার লিগের শুরু হয়েছিল। তখন লিগটির নাম ‘বি লিগ’ দিয়েছিল বাফুফে। তবে আন্তর্জাতিক অঙ্গনে ‘বি লিগ’ বলতে দ্বিতীয় স্তরের লিগ বোঝায়, এমন বিভ্রান্তি দূর করতে ২০০৮ সালে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ লিগ’ করা হয়। পরে ২০১১ সালে লিগটির নামকরণ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা এতদিন পর্যন্ত বহাল ছিল।

তবে ‘বিপিএল’ নামটি ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে মিল থাকায় ক্রীড়া প্রেমীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো। পাশাপাশি নতুন করে লিগের ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবেও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ নামটি চূড়ান্ত অনুমোদন পায়। নতুন নাম অনুযায়ী, লিগের লোগোতেও পরিবর্তন আসছে।

এদিকে মাত্র ২৪ ঘণ্টা আগে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় ক্লাব ও আয়োজকদের মধ্যে ব্যানার, বোর্ড ও অন্যান্য ব্র্যান্ডিং উপকরণ তৈরি নিয়েও হুড়োহুড়ি চলছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দেশের শীর্ষ পর্যায়ের এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

এবারের আসরে পৃষ্ঠপোষকতায়ও পরিবর্তন আসছে। গত কয়েক মৌসুমে বসুন্ধরা গ্রুপ প্রধান স্পনসর ছিল, তবে এবার নতুন স্পনসরের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাফুফের মার্কেটিং কমিটি। কিন্তু লিগ শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা