খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়া উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে একটি জাঁকজমকপূর্ণ সমাবর্তন আয়োজন করেছি। এরপর আমাদের অগ্রাধিকারের বিষয় ছিল চাকসু নির্বাচন। আশা করি এটাও সফলভাবে সম্পন্ন হবে। তবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এতে আমরা সবাই নতুন ইতিহাসের স্বাক্ষী হবো। আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচন আমাদের কাছে জাতীয় নির্বাচনের মতোই। এজন্য এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত টহল দেয়া এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হল প্রভোস্ট ও নিরাপত্তা দপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সকল শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু চাকসু নির্বাচন। আমরা চাই শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। আমরা ইতোমধ্যে নির্বাচনের আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে সভা করেছি। শিক্ষার্থীদের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা করি, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন
অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসক এবং চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, কমিশনার, সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার চাইলাউ মারমা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো. সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র ডিসি মো. গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জেলা পিবিআই’র সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক, চট্টগ্রাম জিআরপি’র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু, চট্টগ্রাম ডিজিএফআই’র উপ-পরিচালক মোস্তাক আহম্মেদ ও সহকারী পরিচালক পারভেজ আলম, ডিএসবি চট্টগ্রামের ইনস্পেক্টর ডিআইও-১ মো. নজরুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, এনএসআই চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন মনির, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, হাটহাজারী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন, চট্টগ্রাম চৌকির রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো. আমান উল্লাহ আমান, রেলওয়ে পুলিশের পক্ষে মোহা. আশাবুল ইসলাম ও চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন মতামত পেশ করেন।

আরইউ/আর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা