৫ দফা দাবিতে চাঁদপুর শহর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুর শহর ১৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী। তিনি বলেন, “৫ দফা দাবি শুধু জামায়াতের নয়, এটি জনসাধারণের দাবি। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ মাজেদ, ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক, শিক্ষাবিদ আব্দুল আউয়াল, মাওলানা নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: বকুল হোসেন, আবুল খায়ের, মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা শেখ ফরিদ প্রমুখ।








আপনার মতামত লিখুন