সিইসি
কল রেকর্ড ফাঁসের আশঙ্কায় ফোন ধরেন না সিইসি
প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁসের আশঙ্কায় তিনি ফোনে কথা বলেন না।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “অনেকে বলে আমি ফোন ধরি না। আসলে কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোনে কথা বলি না। যেকোনো বিষয়ে সরাসরি এসে কথা বলতে পারেন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাব দিন।”
তিনি জানান, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশি ও দেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। পাশাপাশি আসনভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন তিনি।
নাসির উদ্দিন আরও বলেন, “আমরা চাই মানুষ যেন ভোটে আসে। অতীতের মতো নয়, এবার একটি সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করবো।”
সংলাপে সিইসির সঙ্গে কমিশনের অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীরসহ অনেকে অংশ নেন।








আপনার মতামত লিখুন