বুকে আবু সাঈদের ছবি, হাতে বাংলাদেশের পতাকা—গাজার পথে শহিদুল আলম
ইসরায়েলের অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজার উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা হওয়া ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-এর বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এর অভিযাত্রী হয়েছেন তিনি। যাত্রার সময় শহিদুল আলমের পরনে ছিল শহীদ আবু সাঈদের ছবি খচিত পাঞ্জাবি, আর হাতে বাংলাদেশের পতাকা।
আজ বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন,
“আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি বিদ্রোহী ছিলেন, যিনি সমাজের প্রত্যাশা পূরণ না করতে পেরে আত্মত্যাগ করেছিলেন। তার মৃত্যু আমার জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাঈদকে পরিধান করেছি—যিনি সশস্ত্র পুলিশের সামনে বুক উন্মুক্ত করে দিয়েছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই তাকে হত্যা করা হয়, যা শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।”
তিনি আরও বলেন,
“ইতিহাসে যারা স্থিতাবস্থাকে (স্ট্যাটাস কো) চ্যালেঞ্জ করেছেন, তারাই পরিবর্তন এনেছেন। আজ কনসায়েন্স-এর ফ্লোটিলায় যারা আছেন, যারা ঢেউয়ের মধ্যে অগ্রভাগে আছেন, বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য জীবন বাজি রেখেছেন, তারাই ইসরায়েল ও তার মিত্রদের গণহত্যাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।”
শহিদুল আলমের ভাষায়,
“আমরা একা নই। বিশ্বজুড়ে কোটি মানুষ ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে। আমরা তাদের সম্মিলিত ক্ষোভের প্রতিনিধিত্ব করি। ফিলিস্তিনকে মুক্ত করতে যা সম্ভব, আমরা তাই করব। ফিলিস্তিন স্বাধীন হবেই।








আপনার মতামত লিখুন