খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকিং-এ ক্যাশ ওয়াক্‌ফ’-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকিং-এ ক্যাশ ওয়াক্‌ফ’-এর মোড়ক উন্মোচন

শিক্ষা ও জনসেবার উন্নয়নে ক্যাশ ওয়াকফকে সামাজিক সংস্কৃতিতে পরিণত করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

তিনি আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলায় ‘ইসলামী ব্যাংকিং-এ ক্যাশ ওয়াক্ফ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টার প্রকাশিত বইটি লেখেন ড. মোহাঃ মেসবাহ উদ্দীন।

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সঞ্চালনায় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলমের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এডিশনাল এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দীন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মদ ইউসুফ ইবনে হোছাইন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, এই বইয়ে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক ধারণা, এর বৈশিষ্ট্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর বিকাশ যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিঃসন্দেহে পাঠকদের দারুণভাবে সমৃদ্ধ করবে। বিশেষ করে ক্যাশ ওয়াফ্ফের মতো একটি মানবিক, কল্যাণমুখী আর্থিক ব্যবস্থা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা এই গ্রন্থকে একটি ব্যতিক্রমী উচ্চতায় পৌঁছে দিয়েছে।’ বক্তা আরও বলেন, “এই বইটি শুধুমাত্র ব্যাংকার বা গবেষকদের জন্য নয়, শিক্ষা, সমাজ ও মানবসেবার উন্নয়ন ও অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠায় আগ্রহী সকলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দীন মজুমদার বলেন, ক্যাশ ওয়াক্ত একটি অনন্য ইসলামী দাতব্য ব্যবস্থা, যা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক অবদান রাখতে পারে। এই বইয়ে একদিকে যেমন ইসলামের অর্থনৈতিক দর্শনের ভিত্তি তুলে ধরা হয়েছে, অন্যদিকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাশ ওয়াফ্ফের ব্যবহারিক প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে। লেখককে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথি ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ক্যাশ ওয়াফ্ফের মতো ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ দিকগুলোর আইনগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে প্রাঞ্জল ও গভীর বিশ্লেষণ এই বইয়ে রয়েছে, তা গবেষকদের পাশাপাশি নীতিনির্ধারকদের জন্যও দিকনির্দেশক হিসেবে কাজ করবে।’ বক্তা লেখকের গবেষণাভিত্তিক কাজের প্রশংসা করে বলেন, “ক্যাশ ওয়াকফ নিয়ে এমন গভীর আলোচনা বর্তমান সময়ের আইনের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী।

অপর বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবনে হোছাইন তাঁর বক্তব্যে বলেন, এই বই শুধু একটি গবেষণামূলক প্রকাশনা নয়, এটি ইসলামী শিক্ষার বিকাশ এবং সামাজিক ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পুনরুত্থানে একটি কার্যকর পদক্ষেপ। শিক্ষাক্ষেত্রে ক্যাশ ওয়াক্কের ভূমিকা এবং সমাজে এর উপযোগিতা নিয়ে লেখকের যে ব্যাখ্যা, তা অত্যন্ত সময়োপযোগী।

লেখক ড. মহাঃ মেসবাহ উদ্দীন বলেন, ইসলামী ব্যাংকিং ও ওয়াকফ- এই দুইটি গুরুত্বপূর্ণ ইসলামী আর্থিক ধারণাকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে একত্রিত করার প্রয়াস থেকেই বইটি রচিত হয়েছে। গ্রন্থটি ইসলামী ব্যাংকিং ও ক্যাশ ওয়াক্ত বিষয়ক গবেষণাভিত্তিক রচনা হওয়ায় এখানে পাঠকগণ ইসলামি অর্থনীতির মৌলিক দর্শন থেকে শুরু করে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি, ক্যাশ ওয়াক্কের ধারণা, প্রকারভেদ, ইতিহাস ও সমাজে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গ্রন্থটি সমাজে ক্যাশ ওয়াক্ফ নিয়ে নতুনভাবে চিন্তা করার দ্বার উন্মোচন করবে বলে লেখক আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন রব্বানি, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা জিল্লুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ শাহ মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, আলেম, সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক উৎসাহী পাঠক উপস্থিত ছিলেন। বইটি সম্পর্কে পাঠক মহলের ব্যপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বইটি বইমেলায় ৬৯ নম্বর (ইসলামিক ল রিসার্চ সেন্টারের) বুকস্টলে পাওয়া যাচ্ছে।

এমআর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা