খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে টেক্সভার্স ২০২৫

টেক্সটাইল গবেষণায় নতুন দিগন্ত
মো: রিফাত খান, বুটেক্স প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে টেক্সভার্স ২০২৫

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’। দীর্ঘ ছয় বছর পর পুনর্গঠনের পর বুটেক্স সায়েন্স ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

২৪ অক্টোবর শুক্রবার দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে টেক্সটাইল খাতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাধারার প্রতি উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বিকাশে সুযোগ করে দেওয়া।

দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এগুলো হলো—পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট এক্সিবিশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরি), ভিডিও কম্পিটিশন এবং ট্রেজার হান্ট।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, আইটিইটি’র যৌথ আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ. টি. এম. শামসুদ্দিন খান, র‍্যাডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোহসিন আহমেদ এবং আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন।

বিচারকরা অংশগ্রহণকারীদের গবেষণাধর্মী উপস্থাপনা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে মূল্যায়ন করেন। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ ঘোষণা করা হয়।

পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে টিম ওয়াটার হায়াসিন্থ, টিম এমিথিস্ট ও টিম ড্রপিং-২।
প্রজেক্ট এক্সিবিশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে টিম এরিজ, টিম ইকোফ্লেইম পং ও টিম গিয়ার সিফটার্স।
টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ক্যাটাগরি) তে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে নাজরানা মেহনাজ দিবা, মো. সাদমান ওয়াসিফ ও ইশতিয়াক আল আমিন। টেক্সটাইল অলিম্পিয়াড (জুনিয়র ক্যাটাগরি) তে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে চৌধুরী আজমিন মাহমুদ, মো. আবদুন নুর ও মো. নূর হোসেন রাব্বি।
ভিডিও কম্পিটিশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ যথাক্রমে টিম স্পানডেক্স ও টিম পেপার উইভার্স।
ট্রেজার হান্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে মিস্ট্রি ভয়েজার্স, দ্য এজওয়াকার্স ও টিম অরাম।

সমাপনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন টেক্সটাইল খাতে গবেষণার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে গবেষণার পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তাই দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, তাদের গবেষণামুখী উদ্যোগে আরও এগিয়ে আসতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হওয়ারও আহ্বান জানান।

ক্লাবের মডারেটর ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. কে. মোহাম্মদ রাফি বলেন, “শিক্ষার্থীদের টেক্সটাইল গবেষণার ক্ষেত্র অন্বেষণে উৎসাহিত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে। এই প্রতিযোগিতাটি আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই যাত্রার সূচনা করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে এবং তাদের গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে চাই।”

ক্লাবের সভাপতি মো. নাহিদ হাসান বলেন, “টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে বুটেক্স সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।”

দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনে বুটেক্স ক্যাম্পাস ছিল প্রাণবন্ত। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপন ও উদ্ভাবনী মনোভাব আয়োজনে যুক্ত করেছে নতুন মাত্রা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা