খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে সফলভাবে অনুষ্ঠিত জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫ ক্যাম্পাস এডিশন

মো: রিফাত খান, বুটেক্স প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
বুটেক্সে সফলভাবে অনুষ্ঠিত জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫ ক্যাম্পাস এডিশন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্যাশন ব্র্যান্ড জেনরা’র উদ্যোগে এবং বুটেক্স ফ্যাশন সোসাইটির সহ–আয়োজনে অনুষ্ঠিত “জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫: ক্যাম্পাস এডিশন”। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল পুরো ক্যাম্পাস।

উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। দিনব্যাপী আয়োজনে ছিল ওয়ার্কশপ, প্যানেল আলোচনা ও গ্র্যান্ড রানওয়ে শো।

‘ইন্টারলেসিং বাংলাদেশ’স ফ্যাশন ডেসটিনি’ শীর্ষক ওয়ার্কশপে বাংলাদেশের ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন— ফজলে রাব্বি চিফ অপারেটিং অফিসার, ব্লুচিজ, কাজী তৌহিদুল আলম, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, মাস্কো ডিজাইন হাব।

বিকেলে হয় ইভেন্টের মূল আকর্ষণ জেনরা গ্র্যান্ড রানওয়ে শো, যেখানে প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরিতে ডিজাইন উপস্থাপন করেন—

স্ট্রিট ওয়্যার, ট্র্যাডিশনাল ওয়্যার, সাসটেইনেবল ওয়্যার।

বাংলাদেশি ফ্যাশনের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ‘হেরিটেজ টু রানওয়ে’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন—
একের পর এক বিশিষ্ট অতিথি: একুশে পদকপ্রাপ্ত শিল্পী আফজাল হোসেন, লিপি খন্দকার, প্রতিষ্ঠাতা—বিবিয়ানা, বিপ্লব সাহা, প্রতিষ্ঠাতা—বিশ্বরঙ, কুহু প্লামন্দন, প্রতিষ্ঠাতা—ঢাকা কিচ, শেখ সাইফুর রহমান, কনসালট্যান্ট—প্রথম আলো প্রমুখ।

অতিথিদের বক্তব্যে উৎসাহ ও প্রত্যাশা:

উপাচার্য ড. জুলহাস উদ্দিন বলেন—

> “শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বুটেক্স সবসময় সহায়ক ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ফ্যাশন আয়োজন হবে।”

মাস্কো গ্রুপের উচ্চপদস্থ নির্বাহীরা বলেন—

> “বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ফ্যাশন ডিজাইনে নতুনত্ব আনতেই হবে।”

বিজয়ীদের তালিকা,অবস্থান, নাম ও প্রতিষ্ঠান-

১ম সৈয়দ সায়মুন হক নাঈম- বিইউএফটি
২য় আলমা খানম – বিইউএফটি
৩য় রেজওয়ানা রহমান মিম – বুটেক্স

অতিথিদের হাতে ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই বর্ণিল আয়োজন শেষ হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা