চবি ছাত্রদলের কমিটিতে মনোবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যের এ
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে চবি মনোবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী জায়গা পেয়েছেন। তারা হলেন : যুগ্ম-সাধারন সম্পাদক পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের সিদরাতুল মুনতাহা অমি, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. জাকারিয়া হোসেন (নাঈম)।
নব-মনোনীত যুগ্ম-সাধারন সম্পাদক ওহিদুর রহমান বলেন, ‘স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ ও মানুষের সেবার ব্রত নিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই। গত ফ্যাসিবাদী আমলে আমি লড়াই সংগ্রামে সামনে ছিলাম। পদের চেয়ে দলের কর্মী হিসাবে মূল্যায়িত হয়েছি এটিই ভালো লাগার।’
সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়া সিদরাতুল মুনতাহা অমি বলেন, ‘ছাত্রদলের কর্মী হওয়াটা আনন্দের। দীর্ঘদিন পরে আমাদের কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। আমি আশা করি এদেশে সুস্থ ও সুন্দর রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে। যার ফলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।’
সহ-সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া মো. জাকারিয়া হোসেন (নাঈম) বলেন,
‘ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুনে বড় হয়েছি। তার উদার, নৈতিক, আদর্শিক রাজনীতি আমাকে অনুপ্রাণিত করতো। দলের একজন কর্মী হিসেবে যে পরিচয় পেয়েছি আগামীদিনে তা যথাযথভাবে কাজে লাগাবো।’








আপনার মতামত লিখুন