চার বিভাগে ঝড়ের আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত
দেশের চার বিভাগে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ বুধবার বিকেলে দেওয়া আবহাওয়া অধিদফতরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে জানানো হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় হালকা ঝড়ো হাওয়া এবং সামান্য বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।








আপনার মতামত লিখুন