খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে চবি সায়েন্টিফিক সোসাইটির কর্মশালা

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে চবি সায়েন্টিফিক সোসাইটির কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে এবং টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ’।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিসারিজ অনুষদের মিলনায়তনে আয়োজিত এ কর্মশালাটি আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)। সহ-আয়োজক হিসেবে ছিল বেসরকারি সংস্থা আমাল ফাউন্ডেশন।

সংগঠনটির সপ্তাহব্যাপি আয়োজন ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’ এর দ্বিতীয় পর্ব ছিল ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ’।

কর্মশালায় মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়— এনার্জি সাসটেইনেবিলিটি, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এবং থ্রি আর (Reduce, Reuse, Recycle) নীতির বাস্তবায়ন।

অনুষ্ঠানের শুরুতে আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ জাবীন ও সিনিয়র প্রজেক্ট অফিসার সামিরা মেহনাজ সংস্থার বিভিন্ন কার্যক্রম, স্কলারশিপ ও নারীদের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন।

কর্মশালার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন র‍্যানকন হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন। তিনি পরিবেশ সচেতনতা, টেকসই বিকল্প এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

প্রথম সেশন পরিচালনা করেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক ইসরাত করিম ইভ। দ্বিতীয় সেশন পরিচালনা করেন বিএসআরএম-এর হেড অব সিএসআর রুনি রহমান এবং শেষ সেশন পরিচালনা করেন এএইউডব্লিউ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অরল্যান্ডো টেইলর।

সিইউএসএস সভাপতি কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আল ফোরকান, অধ্যাপক ড. লায়লা খালেদা।

সমাপনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আল ফোরকান বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। তরুণ প্রজন্ম যদি এখনই এগিয়ে আসে, তবে ভবিষ্যৎ পৃথিবী হবে আরও টেকসই ও বাসযোগ্য।’

ওয়ার্কশপের অংশ হিসেবে আয়োজন করা হয় কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, সপ্তাহব্যাপী ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর ধারাবাহিকতায় এটি ছিল দ্বিতীয় আয়োজন। এর আগে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল হ্যাকাথন’ এবং পরবর্তী কর্মসূচি হিসেবে চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘ক্লিন ক্যাম্পাস’ কার্যক্রম।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা