খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ভে করার মাধ্যমে প্রতিটি খতিয়ানভুক্ত জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
সার্ভে করার মাধ্যমে প্রতিটি খতিয়ানভুক্ত জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, সার্ভে ও সেটেলমেন্টের মাধ্যমে প্রতিটি খতিয়ানভুক্ত জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়। সঠিক মালিকানা নির্ধারণের ফলে ভূমি-সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং নাগরিকদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হয়। জমির সীমানা নির্ভুলভাবে নির্ধারণ করার জন্য মাঠ জরিপ পরিচালনা করা হয়। এই প্রক্রিয়ায় ড্রোন, জিপিএস ও ডিজিটাল ম্যাপ ব্যবহার করে সঠিক সীমারেখা নির্ধারণ করা হয়। পুরনো রেকর্ডে যদি কোনো ত্রুটি থাকে, তা সংশোধনের মাধ্যমে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষণ করা হয়।

আজ রোববার রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে বিসিএস ক্যাডারভূক্ত (প্রশাসন,পুলিশ,বন, ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪০ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৫-২৬ ‘সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান’এ তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান । অনুষ্ঠানের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। প্রশিক্ষণে পাঁচটি ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করে সাফ্যলের সাথে সম্পন্ন করেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভূমির সংক্রান্ত জটিলতা নিরসনের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কিন্তু প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য। সুতরাং সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে আমাদের সকলেরই উচিত অর্জিত জ্ঞান ও দক্ষতাকে জনসেবায় প্রয়োগ করা। তবেই এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সালেহ আহমেদ বলেন, ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম। ভূমির মালিকানা নির্ধারণ, সীমা নির্ধারণ, রেকর্ড সংশোধন এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা অপরিসীম। সঠিক ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়। এ কারণে কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা অত্যন্ত জরুরি। জনকল্যাণে কাজ মানে হলো ভূমি সংক্রান্ত সেবা প্রদানে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পায়, সেটিই একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব। সেবা প্রদানকারীর আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতা নাগরিকের আস্থা বাড়ায় এবং সরকারের উন্নয়ন প্রচেষ্টা ত্বরান্বিত করে।

তিনি আরো বলেন, বর্তমানে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যবহার পেয়েছে। অনলাইন রেকর্ড, জিআইএস ভিত্তিক মানচিত্র, ই-মিউটেশন ও ডিজিটাল খতিয়ান প্রবর্তনের ফলে ভূমি ব্যবস্থাপনা দ্রুত, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের মাধ্যমে ভূমির প্রকৃত তথ্য সংরক্ষণ ও মালিকানা নিশ্চিত হওয়ায় ভূমি প্রশাসন আরও কার্যকর হচ্ছে।  ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা সত্যিই অপরিসীম। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ভূমি জরিপ, এলডিএমএস, এবং অনলাইন রেকর্ড ব্যবস্থাপনা সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা এসব ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন, যা “স্মার্ট ভূমি সেবা” বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা