খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে চেরি টিগো ৯প্রো পিএইচইভি গাড়ি উন্মোচন করল এশিয়ান মোটরস্পেক্স

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
দেশে চেরি টিগো ৯প্রো পিএইচইভি গাড়ি উন্মোচন করল এশিয়ান মোটরস্পেক্স

বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি উদ্বোধন করেছে চেরি টিগো ৯প্রো পিএইচইভি। এর মাধ্যমে দেশের প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি বাজারে গাড়িটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। চেরির এই ফ্ল্যাগশিপ মডেলে আভিজাত্য, শক্তিশালী পারফরমেন্স এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। তেজগাঁও শিল্প এলাকায় চেরির অফিসিয়াল শোরুমে গাড়ির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাঈদুর রহমান এবং চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু মাহমুদ নাসের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের মূল বক্তব্যে দেওয়ান সাজেদুর রহমান বলেন, “বাংলাদেশে উন্নত হাইব্রিড প্রযুক্তি আনার মাধ্যমে আমরা পরিবেশ সচেতন গ্রাহকদের জন্য নতুন সমাধান নিয়ে এসেছি। টিগো ৯প্রো পিএইচইভি এমন একটি গাড়ি যার মাধ্যমে বিলাসিতা ও পারফরমেন্স বজায় রেখেও কার্বন নিঃসরণ কমানো সম্ভব। আমরা বিশ্বাস করি, এই গাড়ি বাংলাদেশের প্রিমিয়াম এসইউভি বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে।”

টিগো ৯প্রো পিএইচইভি-তে রয়েছে ৩৭৫ কিলোওয়াট (৫০২ বিএইচপি) ক্ষমতা ও ৭৫০ এনএম টর্ক। এটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র ৫.৭ সেকেন্ডে। গাড়িটির মোট সিস্টেম রেঞ্জ ১,৩৮০ কিলোমিটার।

এটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, প্লাগ-ইন হাইব্রিড এডব্লিউডি প্রযুক্তি এবং ৮-স্পিড এইসিন ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন (৩ডিএইচটি) সমন্বয়ে তৈরি।

গাড়িটির কেবিনে আছে ১৫.৬ ইঞ্চি ২.৫কে এইচডি স্ক্রিন, সনি ১৪-স্পিকার হাই-ফিডেলিটি সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং নাপা লেদারের ৭টি সিট।

বাড়তি আরামের জন্য এর মধ্যে রয়েছে ম্যাসাজ ফাংশনসহ সিট ঠান্ডা ও গরম করার সুবিধা, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, স্লাইডিং প্যানোরামিক রুফ এবং হিটেড স্টিয়ারিং হুইল।

নিরাপত্তার দিক থেকেও গাড়িটি উন্নত। এতে রয়েছে এএনসিএপি অনুমোদিত শক্তিশালী চেসিস ও ৮৫ শতাংশ হাই-স্ট্রেংথ স্টিল, একাধিক এয়ারব্যাগ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট ডিটেকশন, ৫৪০-ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা ও ট্রান্সপারেন্ট অফ-রোড ভিউ প্রযুক্তি।

গাড়িটির বাহ্যিক নকশায় আছে আপগ্রেড করা টিগো পরিবারের ডিজাইন, যা তৈরি হয়েছে ‘গোল্ডেন রেশিও’ অনুপাতে। এর দৈর্ঘ্য ৪,৮১০ মিমি, প্রস্থ ১,৯২৫ মিমি এবং উচ্চতা ১,৭৪১ মিমি। ২০ ইঞ্চি পলিশড অ্যালয় হুইল ও টাইগার-আই প্যাটার্ন গ্রিল গাড়িটিকে দিয়েছে আলাদা মাত্রা।

প্রতিটি গাড়ির সাথে থাকছে বিনামূল্যে ২২ কিলোওয়াট হোম ফাস্ট চার্জার, যাতে ঘরে সহজেই চার্জ দেওয়া যায়।
উন্নত প্রযুক্তি, বিলাসবহুল ফিচার ও পরিবেশবান্ধব পারফরমেন্সের সমন্বয়ে তৈরি চেরি টিগো ৯ প্রো পিএইচইভি এমন সব পরিবার ও পেশাজীবীদের জন্য, যারা একইসাথে আরাম, স্টাইল ও পরিবেশ-বান্ধব টেকসই চলাচলে প্রাধান্য দেন।

গাড়িটির সাথে থাকছে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়্যারেন্টি (শর্ত প্রযোজ্য) এবং বাই ব্যাক সুবিধা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা